Sunday, September 30, 2018

রিজার্ভ

আপনাকে দেখে মনে হয় আপনি খুব রিজার্ভড।
কি যে বলেন! আমি কি পাঁচ তারা হোটেল যে কেউ রিজার্ভ করবে। আমি তো কুঁড়ে ঘর যার শুধু শনের চালই আছে, দরজা-জানালা তো দূরের কথা বেড়াটা পর্যন্ত নেই। যে যখন খুশি ঢুকতে বা বেরিয়ে যেতে পারে। আসলে বেড়া নেই বলে হাজারো রকমের বাতাস, হাজারো রকমের চিন্তা এখানে ঘোরাফেরা করে, তাই কেউ বেশিক্ষণ বসে থাকতে পারে না। হয়তো এ কারণেই বাইরে থেকে রিজার্ভড মনে হয়। বলতে পারেন আমি অনাবাদী ভুমি যেখানে ইচ্ছে মত সব গজায়। তাই কেউ সাহস করে কিছু চাষ করতে চায় না পিছে প্রচেষ্টাটাই মাঠে মারা যায় বা নিজেরাই আগাছা হয়ে যায়।


দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০১৮

 

No comments:

Post a Comment