যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শিক্ষার্থীদের শিক্ষা দান করা, ভবিষ্যতে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে ব্যাপারে সাহায্য করা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যদিও প্রচলিত অর্থে শিক্ষা প্রতিষ্ঠান নয় তবুও এটা মানুষ গড়ার কারখানা। ছাত্র ইউনিয়ন যে আদর্শ ও উদ্দেশ্য তার কর্মীদের মধ্যে সঞ্চারিত করে সেটা হয়তো সবাই শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না, তবে এই সংগঠনের ছত্রছায়ায় যারা বেড়ে উঠেছে তাদের একটি বড় অংশ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনের জন্মলগ্ন ১৯৫২ সাল থেকেই। সঠিক ভাবে বললে জন্মের পরে ছাত্র ইউনিয়ন কাজ শুরু করেনি, কাজ শুরু করেই সে জন্ম নিয়েছে। আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জন্মদিন। ৭৪ বছর বয়সেও সে চিরসবুজ, চির তরুণ। ছাত্র ইউনিয়নের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মীদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।
মস্কোর পথে, ২৬ এপ্রিল ২০২৬