Sunday, November 1, 2026

বাম বা ডান, নো কুচকাওয়াজ

যে সমস্ত দেশের ভেতর দিয়ে বিষুবরেখা চলে যায় তারা একই সাথে উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থান করতে পারে। কিন্তু মেরুর কাছাকাছি অবস্থিত দেশ একই সাথে দুই গোলার্ধে থাকতে পারে না। একই ভাবে আওয়ামী লীগ ও বিএনপির মত দলগুলোর মধ্যে বামপন্থী, ডানপন্থী, জামায়াত পন্থী, জাতীয়তাবাদী ইত্যাদি বিভিন্ন ধারা থাকতে পারলেও সিপিবির মধ্য জামায়াত থাকতে পারে না। সিপিবি যখন জামায়াত বা অন্য কোন প্রতিক্রিয়াশীল রাজনীতির সাথে হাঁটতে শুরু করে তখন সিপিবি আর সিপিবি থাকে না, রাজনৈতিক ভাবে পতিতা হয়।

মস্কো, ০২ নভেম্বর ২০২৬