ছোটবেলায় মায়ের সাথে গয়া কাশী পুরি সহ অনেক তীর্থে গেছি। মূলতঃ মায়ের পোটলা হয়ে। এটা ওটা দেখতাম, ভালোই লাগত। এখন তো যাওয়া সহজ, অজুহাত অনেক। যেমন ফেসবুকে স্ট্যাটাস দেয়া
অমুক দিন তমুক জায়গায় ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি। ভেবে দেখ কত কমেন্ট লাইক পড়ত।
তাহলে যান না কেন?
কীভাবে যাব? ভগবানের এপয়েন্টমেন্ট তো কিছুতেই পাচ্ছি না। পান্ডারা মোটা অংকের বিনিময়ে নাকি যোগাড় করে দিতে পারে। কিন্তু ঘুষ দিয়ে ভগবানের সাথে দেখা করতে মন চায় না।
দুবনা, ৩০ এপ্রিল ২০২৬
No comments:
Post a Comment