Sunday, April 26, 2026

প্রশ্ন

কম-বেশি আমরা সবাই বলি বা বিশ্বাস করি যে পুঁজিবাদী সমাজের উপাস্য দেবতা হল অর্থ আর চালিকাশক্তি মুনাফা। মুনাফার জন্য এমন কোন অপরাধ নেই যা তারা করতে পারে না। এই সূত্র ধরেই দেশের গার্মেন্টস মালিকরা কর্মীদের ন্যায্য বেতন দেয় না, দালান ধ্বসে কর্মীদের মৃত্যু হলে সেজন্য জবাবদিহি করে না। এ ধরণের ঘটনার বিবরণ আমরা পাই ঊনবিংশ শতকের ইউরোপের বিভিন্ন খনিতে, উত্তর ও দক্ষিণ আমেরিকার খামারে। এখন এসব উপন্যাস বা মুভির প্লট হলেও এক সময় এটাই ছিল কঠিন বাস্তবতা। সেই বিচারে বিগত কয়েক বছরে ইউরোপে বিশেষ করে জার্মানিতে শত শত কারখানা বন্ধ হয়ে যাওয়া ও হাজার হাজার শ্রমিকের চাকরিচ্যুত হওয়া কোন অংশেই কম অমানবিক নয়। অর্থাৎ যখন মুনাফা, ক্ষমতা, মানবতা, ন্যায় বিচার এসব পরস্পরের মুখোমুখি হয় পুঁজিবাদী ব্যবস্থা তখন মুনাফা ও ক্ষমতার পক্ষে অবস্থান গ্রহণ করে। বাকস্বাধীনতা, নাগরিক অধিকার এসব যখন মুনাফা আর ক্ষমতার পথে কাঁটা হয়ে দাঁড়ায় তখন পুঁজিবাদী ব্যবস্থা এদের বিরুদ্ধে দাঁড়ায়। আর তাই যদি হয় তাহলে পুঁজিবাদের পক্ষে কি কখনও মানবিক সমাজ গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব হলে কোন আইনের? যা তারা নিজেরা নিজেদের স্বার্থে প্রনয়ণ করে যেমন ইউনুস করেছিল নিজেকে করমুক্ত করে? তাহলে আমরা কেন নিজের দেশে মানবিক সমাজ গড়ার প্রেসক্রিপশন পুঁজিবাদী বিশ্বের কাছে চাইব, তাদের তত্ত্বাবধানে গড়ব?

মস্কোর পথে, ২৬ এপ্রিল ২০২৬

No comments:

Post a Comment