২০১০ সালের ৪ জুলাই আমরা বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া নামে একটি সংগঠন গড়ে তুলি যার মূল উদ্দেশ্য ছিল মূলত মস্কোয় বসবাসকারী বাংলাদেশীদের একত্রিত করা। আমাদের সংগঠনের অন্যতম প্রধান আয়োজন ছিল বাংলা নববর্ষ উদযাপন। তবে ২০১৯ সালের পর থেকে প্রথমে করোনা ও পরে সাংগঠনিক দুর্বলতা (সংগঠনের কমিটির অধিকাংশ সদস্য রাশিয়ার বাইরে চলে যাওয়া) ইত্যাদি কারণে নববর্ষ উদযাপন স্থগিত হয়ে যায়। এবার বছরের শুরুতে নতুন ছাত্রদের সাংগঠনিক উদ্যোগ দেখে নববর্ষ পালনের চিন্তা মাথায় আসে। মূল সমস্যা কর্মীর অভাব মিটে গেছে। দ্বিতীয় ছিল হল। সেটা পাওয়ার পর কোন বাধাই ছিল না। প্রবাসী পরিষদ বা অন্য কোন সংগঠনের ব্যানারে নয়, পয়লা বৈশাখ উদযাপন কমিটি নামে আমরা এবার বর্ষবরণ করব আগামী ২৬ এপ্রিল ২০২৬। আপনি আমন্ত্রিত। আপনার সহযোগিতা একান্ত কাম্য। পয়লা বৈশাখ উদযাপন শুধু বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি তুলে ধরা নয়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতির প্রতি আমাদের নিঃশর্ত সমর্থন; দেশে বিভিন্ন গোষ্ঠীর বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে নাশকতা মূলক কর্মকান্ডের প্রতিবাদ।
No comments:
Post a Comment