Sunday, May 31, 2026

ঐক্য

সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন মস্কো এসেছিলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী এক ফোরামে যোগ দিতে। স্বাভাবিক ভাবেই দেখা করেছি, গল্পগুজব করেছি, দেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছি। এসব দেখে একজন প্রশ্ন করল 
- আপনি তো আজকাল সিপিবির খুব সমালোচনা করেন। তাহলে তাদের সাথে এত দহরমমহরম করেন কীভাবে?
- অনেক ভেবে দেখলাম সমালোচনা করলেও কাজের বেলায় সিপিবি আর আমি প্রায় একই রকম। 
- মানে?
- আমি প্রতিদিন রান্না করি আর প্রতিদিন খাবার পুড়াই। পোড়া খাবার খাই। পেট ভরে? ভরে। খাবার টেস্টি হয়? না। রান্না করি খিদে মেটাতে সেই অর্থে মিশন সফল কিন্তু অতৃপ্তি থেকে যায়। 
- এর সাথে সিপিবির সম্পর্ক কি?
- ওরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছিল। হাসিনার পতন হয়েছে। সেদিক থেকে সফল। কিন্তু এর পরিবর্তে যা পেয়েছে তা হজম করতে পারছে না। আমার মত এসিডিটিতে ভুগছে। তাহলে নিজেই ভেবে দেখ কাজের বেলায় আমরা এক কি না?

দুবনা, ০১ জুন ২০২৬

No comments:

Post a Comment