Sunday, May 24, 2026

জীবন

যতদিন পর্যন্ত একমাত্র মানুষই ইতিহাস লিখবে শত বীরত্ব দেখানোর পরেও সিংহ সবসময়ই ভিলেন হিসেবে পরিচিত হবে। পৃথিবীর মানুষের এক বিরাট অংশ ব্যক্তি জীবনে যেমন ধর্মীয় অনুশাসনকে একমাত্র সত্য বলে মনে করে রাষ্ট্রীয় জীবনে তেমনি পশ্চিমা বিশ্বের বয়ানকে একমাত্র সত্য বলে মনে করে। জনপ্রিয় ও জাতীয়তাবাদী শাসকরা নিজ নিজ দেশে তুলনামূলক কম মানুষের অধিকার খর্ব করে স্বৈরাচারী, একনায়ক এসব উপাধি লাভ করে, পৃথিবীর দেশে দেশে তার
চেয়ে অনেক গুণ বেশি মানুষের জীবন নাশ ও বিপর্যস্ত করে পশ্চিমা নেতারা গণতন্ত্রের ধ্বজাধারী হয়। এসব বয়ানে আস্থা রেখে আমরা নিজেদের নাকে দড়ি দিয়ে ঘুরানোর সুযোগ দেই যেমন কুসংস্কারাচ্ছন্ন জনতা ধর্ম ব্যবসায়ীদের সুযোগ দেয় পরকালে সমৃদ্ধ জীবনের লোভ দেখিয়ে নিজেদের শোষণ করার। তাই নিজেদের ইতিহাস নিজেদের লিখতে হবে। অন্যের দেয়া নম্বরের অপেক্ষায় বসে না থেকে নিজের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। কারণ জীবনটা একান্তই নিজের, কারোও দয়ার দান নয়।

দুবনা, ২৪ মে ২০২৬

No comments:

Post a Comment