দুবনা, ২৩ মে ২০২৬
Friday, May 22, 2026
ফাঁদ
মব, ধর্ষণ, বলাৎকার, সংখ্যালঘু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ - একটু গভীর ভাবে চিন্তা করলে আর ভালো ভাবে খোঁজ নিলে দেখা যাবে এসবই একটি বিশেষ রাজনৈতিক আদর্শের অনুসারী বিভিন্ন গোষ্ঠীর কাজ। এর উদ্দেশ্য শুধুই যৌন তৃষ্ণা মেটানো নয়, কারোও বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করা নয় বা সংখ্যালঘুদের চাকরি থেকে উৎখাত করা নয়, এর মূল উদ্দেশ্য দেশের প্রচলিত আইনকে মানুষের চোখে হেয় করা, অসাড় করা। কারণ বিভিন্ন অজুহাতে সরকার এসব ঘটনার তদন্ত করতে দ্বিধা করে। সরকারের এই দুর্বলতাই এদের মূল অস্ত্র।আইন যখন মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন মানুষ শুধু দায়িত্বরত কর্মকর্তাদের দোষ দেয় না, আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। আর এটাই এই গোষ্ঠীর মূল লক্ষ্য। কারণ বিকল্প হিসেবে তখন তারা শরিয়া আইন প্রণয়ন করার দাবি জানাতে পারে। যদি দেশের মানুষ ও সরকার এই ফাঁদে পা দিতে না চায় তাদের উচিৎ হবে ইদানিং ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের দ্রুত বিচারের ব্যবস্থা করা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment