Wednesday, May 13, 2026

বিশ্বাস

একজন অভিযোগের সুরে বলল যে রাজনীতির প্রতি শ্রদ্ধা উঠে গেছে। চারিদিকে শুধু বিশ্বাসঘাতক আর বেইমানের দল। 
আমি বললাম প্রতিদিন যেভাবে চাল, ডাল, মাছ, মাংস আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেরা পুড়ে মরে আর আমাকে না খাইয়ে মারে তাতে অন্য লোকের বেইমানি আমাকে আর বিচলিত করে না। তোমাকে বোকা বানানোর জন্য সবাই লেজ গুটিয়ে বসে আছে, তুমি বোকা হবে কি হবে না সেটা একান্তই তোমার সিদ্ধান্ত। অন্ধভাবে বিশ্বাস না করলে হয়তো আমাদের বিশ্বাসঘাতকতা দেখতে হত না।

দুবনা, ১৩ যে ২০২৬

No comments:

Post a Comment