Tuesday, June 2, 2026

পরকিয়া

আল কাপোনেকে আইনের আওতায় আনার জন্য তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয় যদিও তার অপরাধের সীমা পরিসীমা ছিল না। রাশিয়া যখন কোন দেশের প্রতি বিরক্তি প্রকাশ করতে চায় তবে প্রথম এগিয়ে আসে স্যানিটারি ইন্সপেক্টর যে বিভিন্ন অজুহাতে কোন দেশের কোন পণ্য এদেশে আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর্মেনিয়ার দুই চেয়ারে বসে থাকার বিষয়ে এরা আগেই সতর্ক করে দিয়েছিল। কারণ ইউরেশিয়ান ইউনিয়ন থেকে বিভিন্ন ভর্তুকি পেয়ে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ব্যাপরটা অনেকটা স্বামীর খেয়েপরে প্রকাশ্য দিবালোকে পরকিয়া করার মত। তাই ইতিমধ্যে বিভিন্ন পানীয়ের পর ফলমূলের উপর নিষেধাজ্ঞা নেমে এসেছে। আর্মেনিয়ার এসব পণ্যের ৮০ থেকে ৯০ ভাগ রপ্তানি হত রাশিয়ায়, বাজার মূল্যের প্রায় এক চতুর্থাংশ দরে রাশিয়া থেকে গ্যাস পেত আর্মেনিয়া। এখন ইউরোপ কি এই দামে আর্মেনিয়াকে তেল গ্যাস সরবরাহ করবে, আর্মেনিয়ার পণ্য কিনবে? অন্যের বৌকে অনেকেই পটায়, খুব কম লোকেই বিয়ে করে। বিশেষ করে পাত্রী যদি দেউলিয়া হয়। আর্মেনিয়া নিজেকে দেউলিয়া করার পথে হাঁটছে।

মস্কো, ০২ জুন ২০২৬

No comments:

Post a Comment