দুবনা, ০৩ জুন ২০২৬
Wednesday, June 3, 2026
প্রশ্ন
ঘুম থেকে উঠে খবরে দেখলাম ইউক্রেন মস্কো থেকে সিম্ফেরাপোলগামী এক যাত্রীবাহী বাসে আঘাত হানলে সাত জন মারা যায়, দুই জনের অবস্থা শঙ্কাজনক, আরও কয়েকজন আহত। গতকাল রাতে মস্কো ও মস্কো রিজিয়নে ড্রোন আক্রমণ বিষয়ে সতর্কতা ঘোষণা করা হয়েছিল। একুশটি ড্রোন ভূপাতিত করার খবর দেয় মস্কোর মেয়র। সামরিক ভাবে না পেরে ইউক্রেন এখন সন্ত্রাসবাদী পথ বেছে নিচ্ছে। আর এই কাজে সাহাজ্য করছে পশ্চিমা বিশ্ব যারা অস্ত্র শস্ত্র ও স্পুটনিক থেকে তথ্য সরবরাহ করে ইউক্রেনের আক্রমণ সফল করার সুযোগ করে দিচ্ছে। এঞ্জেলা মারকেল কম করে হলেও দশ বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে সহযোগিতা করে যারা হাজার হাজার রুশ, পোলিশ ও ইহুদিদের নির্মম ভাবে হত্যা করেছে তাদের জাতীয় বীর ঘোষণা ও দেহাবশেষ কিয়েভে সমাহিত করে ইউক্রেন সরকার নিজেদের ফ্যাসিস্টদের সাথে একাকার করে ফেলেছে। তাহলে কি বুঝতে হবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এমনকি ফ্যাসিস্টদের সাথে আতাত করতেও পশ্চিমা বিশ্বের কোন আপত্তি নেই? এ ধরণের আক্রমণে প্রযুক্তিগত সহায়তা তাদেরকেও কি ফ্যাসিবাদী করে তোলে না? তাছাড়া মারকেল কোন যুক্তিতে ১০ বছর যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন? এরমধ্যে হয় পুতিন মরবে না হয় রাশিয়া ধ্বংস হবে না হয় ইউরোপ ধ্বংস হবে - খোজা নাসিরুদ্দীনের সেই যুক্তিই কি তাঁকে এ পথে পা বাড়াতে উতসাহিত করছেল?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment