দুবনা, ০৪ জুন ২০২৬
Wednesday, June 3, 2026
সচেতনতা
জনগণ নাকি ধীরে ধীরে আওয়ামী দুঃশাসন ভুলে তাদের ফেরার অপেক্ষা করছে। বিভিন্ন জরীপ অন্তত সেটাই দেখায়। তবে এই জরীপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। ঢাকায় অনুমতি না দেবার পরেও ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে রাজনীতির মাঠে না থাকলেও মানুষের হৃদয়ে আওয়ামী লীগ আছে, ভালো ভাবেই আছে যদিও বর্তমান আওয়ামী লীগ সেই সমর্থন পাওয়ার যোগ্য কিনা সে প্রশ্নও মনে উঁকি দেয়। এমতাবস্থায় কথায় কথায় অনেকেই যখন আওয়ামী লীগকে স্বৈরাচার বলে গালি দেয় এবং বিভিন্ন দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে যৌথ ভাবে আন্দোলন করতে টালবাহানা করে তখন বোঝা যায় এরা কতটুকু জনবিচ্ছিন্ন। অনেক সময় মনে হয় দেশ নয় দেশের ভালো মন্দ সম্পর্কে নিজেদের ধারণাই তাদের কাছে একমাত্র সত্য।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment