Sunday, June 7, 2026

উই পোকা

ছোটবেলায় বাড়িতে যাত্রার দল ছিল। এছাড়াও শীতের রাতে ব্যাডমিন্টন খেলা বা অন্য কোন কারণে বাড়িতে প্রায়ই হ্যাজাক জ্বালানো হত। অবাক হয়ে দেখতাম উই পোকা হ্যাজাকের আলোয় আকৃষ্ট হয়ে তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। তবে আত্মহত্যা কথাটি কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা ওরা নিশ্চয়ই মরার জন্য আলোতে ঝাঁপ দিত না, অনিচ্ছা সত্ত্বেও মরত। 

মানুষও সেই উই পোকার মত। পৃথিবী অনেক বড়। মানুষ চাইলেই সবাই মিলে শান্তিতে থাকতে পারত। কিন্তু তার দরকার অন্যদের বঞ্চিত করা, অন্যের সম্পদ দখল করা, অন্যের উপর ছড়ি ঘোরানো। আর তাই সে অবলীলায় যুদ্ধে জড়িয়ে পড়ে। জিতুক আর নাই জিতুক একসময় নিজেই নিজের লোভের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মানুষ উই পোকা।

মস্কোর পথে, ০৭ জুন ২০২৬

No comments:

Post a Comment