মস্কো, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
Saturday, February 8, 2025
ভাঙন
জিন্নাহ অবিভক্ত ভারত ভেঙেছিলেন, শেখ মুজিব পাকিস্তান ভেঙেছিলেন আর সমন্বয়করা বাংলাদেশ ভাঙছে। চেইন বিয়্যাকশন চলছে অদম্য গতিতে। সবচেয়ে মজার ব্যাপার হল এরা কেউই একে অন্যের অনুসারী নয় - শেখ মুজিব জিন্নাহকে গুরু মানেননি, সমন্বয়করা মুজিবের শিষ্য নয় অথচ সবাই কি একাগ্রতার সাথে ভাঙনের কাজ করে গেছে।
Wednesday, February 5, 2025
জয় বাংলা
দাগি অপরাধীদের পাশে ক্রুশবিদ্ধ করেও যীশুর বাণী স্তব্ধ করা যায়নি। সপরিবারে হত্যা করে বা বত্রিশ নম্বর মাটিতে মিশিয়েও শেখ মুজিবের স্মৃতি বাংলার মাটি, কোটি কোটি বাঙালির মন থেকে মুছে ফেলা যাবে না। কারণ শেখ মুজিব শুধু দোষে গুণে গড়া একজন মানুষ নন, তিনি একটা ধারণা যার নাম বাংলাদেশ।
জয় বাংলা!
দুবনা, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
Tuesday, February 4, 2025
উপলব্ধি
বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় আসে তারা চায় বিগত সরকারকে সব দিক থেকে ছাড়িয়ে যেতে। তবে এই আগ্রহ মূলত বাজার দখল, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বজনপ্রীতি এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বর্তমান সরকার অবশ্য ভিন্ন পথে চলছে। সব দেখে মনে হয় খুন, ধর্ষণ, গ্রেফতার, অপহরণ, অরাজকতা এসব বিষয়েও এই সরকার ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে আর যদি না হয় এটা করতে তারা বদ্ধপরিকর।
দুবনা, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
নষ্ট সময়
একটা কথা আছে - অতি চালাকের গলায় দড়ি। আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করতে গিয়ে এক সময় নিজেরাই ধর্ম ব্যবসায়ীদের হাতিয়ারে পরিণত হয়েছে। এরা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল কিন্তু অপরিণামদর্শিতার কারণে ধর্ম এদের ব্যবহার করছে নিজের রাজনৈতিক এজেন্ডা সফল করতে। এমনকি যারা এক সময় বলতেন জমি বর্গা দেয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেয়া যায় না আজ তারাও সবার আগে স্বার্থ বর্গা দিয়ে বসে আছেন। ভাবছি কে পচল - মানুষ না সময়?
দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
Monday, February 3, 2025
নিজেকে ভালোবাসা
অনেকেই নিজেকে ভালোবাসতে লজ্জা পায়, আরও বেশি লজ্জা পায় সেটা স্বীকার করতে। নিজেকে ভালোবাসা, নিজের সাথে থাকা, নিজের পাশে থাকা, নিজেকে হাত বাড়িয়ে দেয়া এটা সব সময় সাফল্য না আনলেও ব্যর্থতা মোকাবেলা করার সাহস ও শক্তি যোগায়। তবে এটা যেন অন্ধ ভালোবাসা না হয়। তার পেছনে যেন যুক্তি থাকে। যুক্তি দিয়ে নিজেকে ভালোবাসা অনেকটা নিজেকে জানার নামান্তর।
মস্কো, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
Sunday, February 2, 2025
ক্ষমতা
বাংলাদেশে ক্ষমতার এক অনন্য বৈশিষ্ট্য হল তার পিঠে যেই সওয়ার হয়ে তাকেই সে বশ মানায়। ডিগ্রী, অভিজ্ঞতা, পরিচিতি সব যেন তাসের ঘরের মত ভেঙে পড়ে এই ক্ষমতার দাপটে। আর এই ক্ষমতা সবসময়ই বর্তমান স্বামীকে এক্স স্বামীদের প্রতি প্রতিহিংসাপরায়ণ করে তোলে। এখানে ক্ষমতার পাঠশালায় শুধু ঘৃণার পাঠ শেখানো হয়, ক্ষমার স্থান নেই এখানে।
মস্কো, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
ছাত্রদের দাবি দাওয়া সংক্রান্ত ভিডিও দেখলাম। কিছু সমন্বয়কের ভিডিও দেখলাম। ডাস্টবিন তুল্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ছবি দেখলাম। এতক্ষণে বুঝলাম কেন দেশে গান বাজনা নাটক এসব এক এক করে বন্ধ করা হচ্ছে। এসবই তো বিনোদনের জন্য। ছাত্র, সমন্বয়ক, উপদেষ্টা সব মিলে নিজেরাই দেশবাসীকে এত বিনোদন উপহার দিচ্ছে যে নতুন শিল্পীর দরকার নেই। সুনীল গাভাস্কার এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীকে এ বাঞ্চ অব জোকার বলেছিলেন। এমনিতেই মনে পড়ে গেল।
মস্কোর পথে, ০২ ফেব্রুয়ারি ২০২৫
Subscribe to:
Posts (Atom)
