Friday, February 3, 2023

শত্রু

১৯৭১ সালে আমেরিকা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার কথা বলেছে কিন্তু বাংলার মানুষের কথা বলে নাই। ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায় তারা স্বৈরাচারী শাসকদের কথা বলেছে কিন্তু মানুষের কথা বলেনি। আজ তারা ক্রিমিয়া, দনবাসের উপর ইউক্রেনের অধিকারের কথা বলে কিন্তু এ অঞ্চলের মানুষের কথা বলে না। এ কেমন মানবতা, এ কেমন গণতন্ত্র যেখানে যে মাটির কথা বলা হচ্ছে সেই মাটির মানুষের মতামত, মানুষের স্বার্থ উপেক্ষা করা হয়? কেউ ধর্মের নামে মানুষ মারে আর এরা মারে মানবতার নামে। এরা সবাই বক ধার্মিক। মানবতার শত্রু। 

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

সাক্ষর

খবরে প্রকাশ কোন এক কর্মকর্তা নাকি ঘুষ ছাড়া সাক্ষর করেন না। তাহলে অযথা এই কর্মকর্তাকে বেতন দিয়ে পোষার কি দরকার? এর পরিবর্তে মেশিন বসালেই হয় যেখানে নির্দিষ্ট অংকের টাকা ফেললে খাবার বা ড্রিইংকস দেবার পরিবর্তে সীল মেরে দেবে।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

রাজনীতি

হিরো আলম নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারলেও অন্যদের অযোগ্যতা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেটাই বা কম কিসে? 

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

উন্নয়ন

অনেক দিন আগের কথা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা তখন নদীমাতৃক দেশ ছিল। এরপর এল উন্নয়নের উট। বাংলার নদী শুকালো আর উর্বর মাটি হল মরুভূমি। বাংলার নারী শাড়ি ছেড়ে পরল মরুর পোশাক হিজাব। একদা ঘন সবুজ বনাঞ্চল গ্রাস করল কংক্রিটের জঙ্গল। প্রশ্ন নয় বিশ্বাস হল জ্ঞানার্জনের মূল লক্ষ্য।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Thursday, February 2, 2023

প্রবঞ্চনা

আমাদের দেশের বেশিরভাগ লেখাপড়া জানা মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে "পশ্চিমা সব কিছুই ভালো" এই তত্ত্বে বিশ্বাসী বা বলা চলে অন্ধবিশ্বাসী। এর ফলে আমরা শুধু যে নিজেদের ঐতিহ্য হারাচ্ছি তা নয়, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়, এমনকি ক্ষতিকর রীতিনীতি ও ধারণা আমদানি করছি। আবার আরেকদল মানুষ পশ্চিমা সব কিছু খারাপ বলে না দেখেই অনেক ভাল জিনিসও নাকচ করে দিচ্ছে। আমরা যখন বলি, তখন শুধু নিজের জানাটাই প্রকাশ করি, পক্ষান্তরে অন্যের কথা শুনলে নতুন কিছু জানার সম্ভাবনা থাকে এমনকি সেটা যদি আমরা নাও মানি। অন্যের কথা না শোনার, এমনকি যদি ভুলও হয় প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণ ও প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত করার সংস্কৃতি আমাদের নিজেদেরকেই অনেক কিছু থেকে বঞ্চিত করছে। অন্যের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার এই প্রবণতা সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। আজ আমরা চারিদিকে যা দেখি সেটা এই মানসিক রোগের বহিঃপ্রকাশ।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বিধাতা

ছোটবেলায় একটা গানের কলি ছিল এমন

তুমি সর্প হয়ে দংশন কর ওঝা হয়ে ঝাড় 

শুনলাম আমেরিকার এক ওষুধ কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে করোনা ছড়ানোর আগে আর দুর্ঘটনা ক্রমে করোনা ভাইরাস আগেই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। 

সাধে কি এসব মাল্টিন্যাশনাল কোম্পানি মানব জাতির ভাগ্য বিধাতা নামে পরিচিত।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৩

Wednesday, February 1, 2023

আগুন

পাশের বাড়ির আগুনে ঘি ঢেলে যদি শান্তিতে ঘুমুতে চাও তাহলে বুঝতে হবে হয় তুমি আগুন লাগিয়েছ না হয় তুমি নিরেট মূর্খ। তবে যাই হোক না কেন তোমার পতন আসন্ন।

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৩