Life is a learning curve. A good learner takes lessons from the bad experiences and move forward, a bad learner blames everyoneelse except himself for those experiences and in the long run ends as a loser.
Moscow, 04 September 2018
Monday, September 3, 2018
যুদ্ধ
কখনো কখনো মনে হয় মুক্তিযোদ্ধা হওয়ার চেয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওয়ার লড়াইটা আরও বেশি দীর্ঘ
মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০১৮
মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০১৮
টাকা ও টাক
টাকার নাকি টাক পড়েছে
তাই সে চুপি চুপি
পালিয়ে গেছে অফিস থেকে
মাথায় দিয়ে টুপি
মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০১৮
হঠাৎ করেই
হঠাৎ করেই একটুখানি তুমি
উঁকি দিলে আমার মনের কোনে
যেমন করে প্রতিপদের চাঁদ
উঁকি দিয়ে যায় যে গহীন বনে।
হঠাৎ করেই তোমার ডাগর চোখ
তাকিয়ে দেখে মেঘের আড়াল হতে
চোখের ভাষা বোঝে সাধ্য কার
হাসি কান্না লেগে আছে যাতে।
হঠাৎ করেই চির চেনা মুখ
ভেসে ওঠ নীল আকাশের গায়ে
ডাকি আমি তোমার নাম ধরে
ডাকি তোমায় অতি ভয়ে ভয়ে।
যেমন করে প্রতিপদের চাঁদ
উঁকি দিয়ে যায় যে গহীন বনে।
হঠাৎ করেই তোমার ডাগর চোখ
তাকিয়ে দেখে মেঘের আড়াল হতে
চোখের ভাষা বোঝে সাধ্য কার
হাসি কান্না লেগে আছে যাতে।
হঠাৎ করেই চির চেনা মুখ
ভেসে ওঠ নীল আকাশের গায়ে
ডাকি আমি তোমার নাম ধরে
ডাকি তোমায় অতি ভয়ে ভয়ে।
Saturday, September 1, 2018
জন্মাষ্টমী
ভগবানের সাথে মানুষের পার্থক্য এই যে সে শুধু নিজের নয় ভগবানের জন্মদিনেও শুভেচ্ছা পায়, নিজেকে ভগবানের অংশ ভেবে উৎফুল্ল হয়।
দুবনা, ০২ সেপ্টেম্বর ২০১৮
দুবনা, ০২ সেপ্টেম্বর ২০১৮
সমাধান
পশ্চিমে বোরখা নিয়ে হট্টগোল। মেয়েদের বদলে ছেলেরা বোরখা পরলেই তো ল্যাঠা চুকে যায়। যৌন হয়রানির অভিযোগ থেকে অন্তত রেহাই পাবে।
দুবনা, ০১ সেপ্টেম্বর ২০১৮
দুবনা, ০১ সেপ্টেম্বর ২০১৮
ভয়
আমি আজকাল অ্যামেরিকান মুভি দেখি না পাছে এক দৃষ্টিতে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকার কারণে কোন নায়িকা মামলা ঠুকে দেয়।
দুবনা, ০১ সেপ্টেম্বর ২০১৮
দুবনা, ০১ সেপ্টেম্বর ২০১৮
Subscribe to:
Posts (Atom)

