Wednesday, November 4, 2026

অপদেশ

বিরোধী দলে থাকা অবস্থায় যতই বাঘের মত হম্বিতম্বি করুক না কেন, মন্ত্রীত্ব পেলে সবাই বিড়াল বনে যায়। শ্রমিক নেতা শ্রমিক আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পায়।‌ক্ষমতা আর টাকা নামক ট্যাবলেট মানুষকে মূহুর্তে অমানুষে রূপান্তরিত করে। সরকার এটাকে ব্যবহার করে সুখী বাংলাদেশ গড়ার এক বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে পারে। সব মানুষকে খুশি করার প্রথম ধাপ হিসেবে সরকার আঠারো কোটি সদস্যের মন্ত্রিসভার কথা ভেবে দেখতে পারে। বিভিন্ন মন্ত্রী বিভিন্ন রকমের বেতন পাবে। তাই মানুষের বেতনের হেরফের না করেই সবার হাতে মন্ত্রী নামক এক মূলো ধরিয়ে দেয়া যাবে।‌ জনগণকে মূলো ধরিয়ে দেবার পরিবর্তে এখন মন্ত্রীদের মূলো ধরিয়ে দেবেন। 

দুবনা, ০৪ নভেম্বর ২০২৬

No comments:

Post a Comment