Saturday, November 14, 2026

ডেমোক্র্যাটিক ফিউডালিজম

প্রায়ই শোনা যায় কোন সাংসদের নির্দেশে পুলিশ কোথাও কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করেছে। অথবা সরকার এক কাজের ম্যান্ডেট (গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা) পেয়ে নিজেদের ইচ্ছামত দেশ পরিচালনা করছে। এর কারণ মনে হয় আমাদের মানসিকতায়। কী সাধারণ মানুষ কী এলিট শ্রেণী, সবাই ভাবে ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার চর্চা শেষ হয়ে যায়। অনেকটা উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করলেই ধর্ম পালন করা হয় আর বাকি সময়ে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি এসব করার লাইসেন্স পাওয়া যায়। আসলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জমিদার নির্বাচন করি। আর আমাদের ব্যবস্থা গণতান্ত্রিক সামন্তবাদ বা ডেমোক্র্যাটিক ফিউডালিজম।

দুবনা, ১৪ নভেম্বর ২০২৬

No comments:

Post a Comment