কাজান, ২৬ নভেম্বর ২০২৬
Thursday, November 26, 2026
গণতন্ত্র
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাজার গরম। বাংলাদেশের রাজনীতিতে প্রায় সব আমলের নেতাদের আলমারিতেই কমবেশি কঙ্কাল পাওয়া যাবে - তা সে আওয়ামী লীগ হোক, বিএনপি বা জামায়াত হোক। তাই নিরপেক্ষ ভাবে বিচার করলে সবাইকেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একই ঘটনায় কারোও গলায় ফাঁসির দড়ি আর কারও গলায় ফুলের মালা - এসব দাবি যারা করে তারা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট। আর পক্ষপাতদুষ্ট যেকোনো কিছুই ন্যায় প্রতিষ্ঠার পথে বড় বাধা। সবচেয়ে অবাক লাগে সেই সমস্ত লোকের কথা শুনে যাদের পেছনে নিজে বাদে কারোও সমর্থন নেই অথচ তারা জনগণের প্রতিনিধি হিসেবে কথা বলে। জনগণের পক্ষে কথা বলতে পারে একমাত্র জনগণ আর সেটা নিশ্চিত করতে পারে অবাধ নিরপেক্ষ নির্বাচন। ভোট দেওয়ার ও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সমান অধিকার। যখন সেটার বিচ্যুতি ঘটে তখন আর গণতন্ত্র থাকে না। আসলে গণতন্ত্র যখন প্রতিপক্ষের অধিকার খর্ব করে সে তখন একনায়ক হয়। মৌলবাদী ধার্মিক আর মৌলবাদী নাস্তিকের মধ্যেই খুব বেশি পার্থক্য নেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment