ঠিক বুঝতে পারছি না, দেশে কি ত্রান বিতরণ চলছে, না কি তার রিহার্সাল? ছবি দেখে কিছুই ঠাহর করে উঠতে পারছি না।
দুবনা, ৩০ এপ্রিল ২০২০
Thursday, April 30, 2020
Wednesday, April 29, 2020
ব্যাখ্যা
হনুমানের হাতে খুন্তি দেওয়া বলতে কি বুঝ?
স্যার, মন্ত্রী আর নেতাদের ধান কেটে কৃষকের কাঁচা ধানে মই দেওয়ার পৌরাণিক ব্যাখ্যা।
দুবনা, ৩০ এপ্রিল ২০২০
স্যার, মন্ত্রী আর নেতাদের ধান কেটে কৃষকের কাঁচা ধানে মই দেওয়ার পৌরাণিক ব্যাখ্যা।
দুবনা, ৩০ এপ্রিল ২০২০
সেলফি
ভাগ্যিস করোনার ছবি তোলা যায় না। নইলে হাজার হাজার বাঙালি করোনার সাথে সেলফি তুলে ফেসবুক ছয়লাপ করে ফেলতে আর করোনা বিজয়ে ডাক্তারের চেয়েও বড় যোদ্ধা হত।
দুবনা, ২৯ এপ্রিল ২০২০
দুবনা, ২৯ এপ্রিল ২০২০
ভ্রমন
স্বর্গ বা নরকের আপ-ডাউন টিকেট পাওয়া গেলে কাউন্টারে মারামারি লেগে যেতে পারে বিধায় ওখানে শুধুই ওয়ান ওয়ে টিকেট বিক্রি হয়। পাছে রিটার্ন টিকেট না পায় এই ভয়ে কেউ আর ওমুখো হতে চায় না। আর নাম দেয় না ফেরার দেশ।
দুবনা, ২৯ এপ্রিল ২০২০
দুবনা, ২৯ এপ্রিল ২০২০
Tuesday, April 28, 2020
প্রশ্ন
বিশ্বের বিভিন্ন নামীদামী মানুষের কথা আমি প্রায়ই জানতে পারি তাঁদের মৃত্যুর পরে। একি আমার ব্যর্থতা নাকি মৃত্যুর মাহাত্ম্য?
দুবনা, ২৮ এপ্রিল ২০২০
দুবনা, ২৮ এপ্রিল ২০২০
মই
এতকাল শুনে এলাম পাকা ধানে মই দেওয়ার কথা। ধান কাটার রাজনৈতিক বিজ্ঞাপনে অনেকেই এখন কৃষকের কাঁচা ধানে মই দিতে নেমেছে দলবল নিয়ে। #
দুবনা, ২৮ এপ্রিল ২০২০
দুবনা, ২৮ এপ্রিল ২০২০
Subscribe to:
Posts (Atom)