বাক স্বাধীনতায় অন্ধ বিশ্বাসী জন্ম থেকেই কালা অন্যের মত আমাকে শোনাবে? ভূমন্ডলে নেই কোন শালা।
দুবনা, ০৫ নভেম্বর ২০২০
বাক স্বাধীনতায় অন্ধ বিশ্বাসী জন্ম থেকেই কালা অন্যের মত আমাকে শোনাবে? ভূমন্ডলে নেই কোন শালা।
দুবনা, ০৫ নভেম্বর ২০২০
পঁচিশ বছর আগে এই দিন বৌকে বিয়ে করেছিলাম। অনেক উত্থান পতন এড়িয়ে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনও চলছে আমাদের রিক্সা। দুজন মানুষ মানেই দুটো ভিন্ন সত্ত্বা। মতের মিল, অমিল আর গরমিলের ঝাঁকা মাথায় নিয়ে চলা। পরমতসহিষ্ণুতার প্রথম স্কুল এই সংসার। পরের মতকে গুরুত্ব দিয়ে দেখার, জোর নয় যুক্তি দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করার আর প্রয়োজনে ভিন্ন মত গ্রহণ করার বিনে পয়সার স্কুল। সময়ের সাথে সাথে বোঝাপড়া বাড়ে নাকি চামড়া মোটা হয় সেটা জানি না, তবে আসল কথা তো বিড়ালের রং নয়, বিড়াল ইঁদুর ধরছে কি না তাই।
আজকাল অনুভূতিটাও ম্যাগনেটিক। এরও দুই মেরু। একটার নাম ধর্ম অনুভূতি। অন্যটা যৌন অনুভূতি।
দুবনা, ০৪ নভেম্বর ২০২০
অনেক দিন পরে আজ দাঁতের দোকানে গেলাম, মানে ডেন্টাল ক্লিনিকে। না, আমার কোন সমস্যা নয়। এখানে ভারতীয় কিছু বন্ধু আছেন। ওদেরই এক জনের দাঁতে চুনকাম করতে হবে। রুশটা ঠিক জানে না, তাই সাথে যাওয়া।
১৯৮৪ সাল। কাজাখস্তানে গেলাম স্ত্রই আত্রিয়াদে (কনস্ট্রাকশন ক্যাম্পে) কাজ করতে। সারাদিন কাজ করি, বিকেলে আহসানের সাথে গল্প করি। ওয়াজেদ কখনও কখনও যোগ দেয়। কয়েকদিন পরে আমাদের প্রথম মিটিং হল। ডাইনিং হলে। সবাই বসে আছি। বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একসময় শুনলাম ভোট দিতে হবে। রুশ ভাষায় ভোট হল গোলাস, যার আরেকটা অর্থ কণ্ঠস্বর। আমি ভাবলাম কোন ব্যাপারে ভোট চাইলে আওয়াজ দিতে হবে। বসে আছি। হঠাৎ শুনি সিদ্ধান্ত গৃহীত। মানে ভোট হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখি লোকজন হাত তুলে ভোট দিচ্ছে। রুশ জীবনের প্রথম ভোট (ছাত্র সংগঠন একান্তই আমাদের ছিল তাই সেটা ধরছি না) এভাবে মাঠে মারা গেল ভেবে একটু কষ্টই পেলাম।
অদ্ভুত এক রাজনীতি চলছে দেশে - বিচারহীনতার রাজনীতি। তা না হলে কীভাবে মানুষ বারবার বিচার নিজেদের হাতে তুলে নেয়, কীভাবে কোন বিচার ছাড়াই, সাক্ষ্য প্রমাণ ছাড়াই শুধু গুজবের উপর ভিত্তি করে মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে, মানুষ মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে। যেন এক অন্তহীন দুঃসময়। ভোরের আলো এখানে আসে না, দুঃস্বপ্নের রাত শেষ হয় না।
একসময় মানুষ নির্যাতিতের পক্ষে কথা বলত এখন নির্যাতনের পক্ষে বলে। মানুষ ঠিক আগের মতই আছে শুধু বদলে গেছে ভালমন্দের সংজ্ঞা।
দুবনা, ০১ নভেম্বর ২০২০