Wednesday, September 30, 2026

মুখোস

অন্যের ভুল থেকে শিক্ষা নেয়া শুধু সুলভ নয় নিরাপদও বটে। তবুও মানুষ নিজে ভুল করে শিক্ষা নিতে চায়। এর কারণ সবাই ভাবে সে ঐ রকম ভুল করতেই পারে না আর করলেও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সে এখন বেশি সতর্ক, বেশি বুদ্ধিমান। ঐ ভুল এড়াতে শুধু আরোও বেশি কঠোর হতে হবে, বিশেষ করে বিরোধী দল ঠেঙ্গানোর ক্ষেত্রে। তাই যে ভুলে অন্যেরা পস্তিয়েছে তার ক্ষেত্রে সেটা ঘটবে না। তবে অনেকেই অন্যের তো দূরের কথা নিজেদের ভুল থেকেও শিক্ষা নেয় না। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বিশেষ ভাবে প্রযোজ্য। পঁচাত্তরের পর বিএনপি শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করেছিল। কাজ হয়নি। কিন্তু এখন আবার একই পথে হাঁটছে। নিষিদ্ধ করে কাউকে যতটা না নিষিদ্ধ করা যায় তারচেয়ে বেশি তার বিজ্ঞাপন দেয়া হয়। আওয়ামী আমলে তারা যতবার বিএনপি জামায়াতের নাম নিয়েছে আর বর্তমানে আওয়ামী বিরোধীরা যতবার আওয়ামী লীগের নাম নেয় তাতে আর তাদের বিজ্ঞাপনের জন্য পয়সা খরচ করতে হয় না। সবেচেয়ে বড় কথা এভাবে বিরোধিতা করে এরা নিজেদের মুখোস উন্মোচন করে যার নীচ থেকে উঁকি দেয় ভয়ঙ্কর সব মুখ। দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০২৬

No comments:

Post a Comment