Sunday, September 27, 2026

বক্তব্য

আজকাল প্রায়ই বলতে শোনা যায় উদ্দেশ্যমূলক ভাবে বক্তব্যের কিছু একটা অংশ প্রকাশ করে বক্তার ভাবমূর্তি কলঙ্কিত করা হচ্ছে। এ নিয়ে আমার মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়। যদি জানি এ রকম করা হবে তাহলে কেন বক্তব্য এমন ভাবে পেশ করব না যাতে কোনমতেই এর কোন অংশ অপব্যবহার না করা যায়। আর যদি হয়েই থাকে কেন এর উত্তরে নিজের পুরা বক্তব্য জনতার দরবারে পেশ করব না। তবে ইচ্ছে করেই যে কেউ এমন ভাবে বক্তৃতা দিচ্ছে না যাতে সময় সুযোগে বা পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে যেকোনো পক্ষের লোক বলে প্রমাণ করা যায় সেটাই বা কে জানে?

মস্কোর পথে, ২৭ সেপ্টেম্বর ২০২৬

No comments:

Post a Comment