দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Thursday, September 24, 2026
সমস্যা
জাতি সংঘের সাধারণ সভায় প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। সন্দেহ নেই যে তিনি এই বক্তব্যের মাধ্যমে সভ্যতার সমস্ত ধরণের সীমা অতিক্রম করে গেছেন কিন্তু এজন্য কি তিনি শুধু নিজে দায়ী না কি আমেরিকার শাসন ব্যবস্থা? সেদেশের প্রতিটি শাসক প্রকাশ্যে অথবা গোপনে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছেন। প্রতিটি শাসক অন্য যেকোন দেশ ও দেশের শাসকদের অবজ্ঞার চোখে দেখেছেন। অন্যেরা যেটা চক্ষু লজ্জার জন্য প্রকাশ্যে বলেননি ট্রাম্প সেই মনের কথা মুখে প্রকাশ করেছেন। সমস্যা তাই মুখে বা মুখোশে নয়, সমস্যা মনে। আর এই মনের মালিক আমেরিকার এলিট শ্রেণী, তাদের শাসন ব্যবস্থা, বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি। সমাধানটাও সেখানেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment