Friday, November 4, 2022

নাম পরিবর্তন

ফেসবুকের পরতে পরতে এত উপদেশ আর দোয়া প্রার্থনা যে এর নাম বদলিয়ে অ্যাডভাইস বা প্রেয়ার বুক রাখার সময় এসে গেছে।

দুবনা, ০৫ নভেম্বর ২০২২

সুযোগ

শুনলাম এক লোক মৃত্যুর এগারো বছর পরে শুধু বেঁচেই ওঠেনি, ঋণ নিয়ে ঘরবাড়ি বানিয়েছে। জানি না কেন সাংবাদিক ও সাহিত্যিকরা তার ইন্টারভিউ নিচ্ছেন না?

এই লোকটার ইন্টারভিউ নিয়ে জানা দরকার বেহেশত আর দোজখের হালচাল। একদিন তো সবাইকে ওদিকে যেতেই হবে। জ্যান্ত গাইড আর দু'টো পাবেন না।

লোকজন অভিযোগ করে মৃত্যুর পরে কি সেটা জানা যায় না বলে আর এখন যখন সেটা জানার সুবর্ণ সুযোগ এসেছে এই লোককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে এমন সুযোগ হাতছাড়া করছে। আগে বলত নারীর মন বোঝা কষ্ট, এখন দেখছি মানুষের মন বোঝা আরও বেশি কষ্টের। 

দুবনা, ০৪ নভেম্বর ২০২২

Thursday, November 3, 2022

সময়

ইভান বড় হয়ে তুমি কি হতে চাও?
নভোচারী।
বল কি? এখন তো এটা মোটেই ফ্যাশনেবল নয়।
আমি হব মহিলা নভোচারী।

দুবনা, ০৩ নভেম্বর ২০২২


Wednesday, November 2, 2022

বাংলাদেশ


ইউরোপ, আমেরিকা যে দিকেই তাকাই - দেখি কোন দেশের সরকারই তাদের জনগণকে পাত্তা দেয় না। জনগণের স্বার্থে কিছু করে না। নিজের দেশের মানুষের ঘরে বাতি জ্বলুক আর নাই জ্বলুক এসব নেতাদের কল্যাণে যুদ্ধের মাঠে কামান ঠিকই দাগে। আমার কিন্তু খুব ভাল লাগে। পৃথিবীটা কোন দিন বাউলের পৃথিবী হবে কিনা জানি না, তবে সেটা যে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পৃথিবী হয়ে গেছে বা যাচ্ছে - তাতে সন্দেহ নেই।

দুবনা, ০২ নভেম্বর ২০২২ 

প্রশ্ন

ইংল্যান্ডে বেআইনি অনুপ্রবেশ নিয়ে কথার মেলা বসেছে সে দেশের পার্লামেন্টে। ওটা শুনে একটা প্রশ্ন মাথা কুঁড়ে খেতে শুরু করল। আচ্ছা ভারত সহ পৃথিবীর দেশে দেশে একসময় যখন ইংরেজ বেনিয়ারা ঘাঁটি গাড়তে শুরু করেছিল বর্তমান সংজ্ঞায় সেটা কি বেআইনি অনুপ্রবেশ ছিল? 

দুবনা, ০২ নভেম্বর ২০২২

Tuesday, November 1, 2022

Right Time for the Left?

Right was left behind as the Left won the right to rule Brazil to end the Right rule that left the country in economic disarray. 

Dubna, 02 November 2022


বাড়ির পাশে

আমাদের ছাত্রজীবনে প্রথম শুনি যে সিলেটের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ লন্ডনে থাকে। ঐ সময় এরকম একটা চুটকি ছিল 
- চাচা, পোলাডারে ঢাকায় পাঠাইয়া দেন পড়াশোনা করার জন্য।
- তুমার মাথা খারাপ নাকি যে বাড়ির পাশে লন্ডন থাকতে পোলারে ঢাকায় পাঠাইতে কও?

এখন যেভাবে দেশের লোকজন ভারতে চিকিৎসার জন্য যায় তাতে সেই কথাই মনে পড়ে - 

বাড়ির কাছে ইন্ডিয়া থাকতে ঢাকায় যামু কেন চিকিৎসার জন্য। 

দুবনা, ০১ নভেম্বর ২০২২