আধা কেজি চাল দিতে চৌদ্দ পুরুষ। এটা কি চাল ঠিক জায়গায় পৌঁছতে না পারে এই অবিশ্বাসের ফল নাকি দান করায় যে পূন্যি তার ভাগ-বাটোয়ারা নগদ হিস্যা? অসুস্থ সময়
দুবনা, ০৯ এপ্রিল ২০২০
Thursday, April 9, 2020
জনমে মরণে
সারাজীবন মরণের পেছনে ছুটতে ছুটতেই জীবনের দম বেরিয়ে গেল। যখন নাগাল পেল দেখল মরণ আর কেউ নয়, আজীবন ছায়ার মত তাকে অনুসরণ করা তার যমজ ভাই।
দুবনা, ০৯ এপ্রিল ২০২০
দুবনা, ০৯ এপ্রিল ২০২০
Tuesday, April 7, 2020
করোনার মানসিক ব্যাধি
শুনলাম, দেশের ডাক্তারদের অনেকেই রুগীদের চিকিৎসা দিচ্ছেন না, ঘরে খিল এঁটে বসে আছেন। যারা যাচ্ছে না, তাদের অধিকাংশই মনে হয় পরিবারের প্রথম প্রজন্মের ডাক্তার (বলতে পারেন উচ্চ শিক্ষিত)। জাতি হিসেবে আমরা নবীন, কী ব্যবসায়ী, কী ডাক্তার, কী অন্য পেশার মানুষ - তাদের একটা বিরাট অংশ এখনও বনেদী হয়ে উঠতে পারেনি। ডাক্তারী ডিগ্রী, প্রসার এসব থাকলেও এই পেশার পেছনে যে মহান উদ্দেশ্য আছে সেটা অনুভব করতে পারছেন না। ডাক্তারীকে তারা বা তাদের পরিবারবর্গ সুখী জীবন নিশ্চিত করার জন্য উপার্জনের একটা পথ হিসেবে দেখছেন মাত্র। এখান থেকেই তারা সেবা দিতে নয়, নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন দেশে যখন স্বাস্থ্য কর্মীরা এমন কি ময়লা ফেলার প্যাকেট গায়ে জড়িয়ে করোনা আক্রান্তদেরও সেবা দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের অনেকের এমন মনোভাব অদুর ভবিষ্যতে দেশে শিক্ষিত, দেশপ্রেমী সিভিল সোসাইটি গড়ে ওঠার ইঙ্গিত বহন করে না।
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
করোনা পজিটিভ
করোনা একদিন চলে যাবে, কিন্তু সেটা আমাদের অনেক কিছুই শেখাবে বলে আশা করি। খুব আশা করি এরপর লোকজন আর যেখানে সেখানে থুঃথুঃ ফেলবে না, রুমালে নাক ঝাড়বে আর একটু হলেও কিছুটা দূরত্ব বজায় রেখে চলবে। মানুষের সুষ্ঠু বিকাশের জন্য পারসোনাল স্পেস যে কত দরকার সে ধারনা আমাদের দেশে খুব কম লোকজনেরই আছে। অন্তত এই সাধারণ ব্যাপারগুলো যদি আমরা আয়ত্ব করতে পারি এটাই হবে আমাদের ইতিহাসে করোনা পজিটিভ।
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
Monday, April 6, 2020
Dilemma
Be positive and be Corona negative
Or
Be negative and be Corona positive
Dubna, 06 April 2020
Or
Be negative and be Corona positive
Dubna, 06 April 2020
সরকারী প্যাকেজ
আর যাই বলেন সরকার সত্যিই অতি বিচক্ষণ। করোনার কারণে মূল সমস্যা কি? খাদ্য আর চিকিৎসা। কৃষকেরা নিজেরাই খাদ্য উৎপাদন করে, স্বাস্থ্য কর্মীরা নিজেরাই চিকিৎসা করতে পারে। আপনারাই ভাবুন, দুঃস্থ কারা? শিল্পপতি, রাজনীতিবিদ, সুশীল সমাজ। এরা চুরি আর শোষণ ছাড়া কিছু করতে পারে? এই দুর্দিনে এরা প্যাকেজ পাবে না তো কে পাবে? সাবাস!
দুবনা, ০৬ এপ্রিল ২০২০
সরকারী জনতা
"সরকারী মাল দরিয়া মে ঢাল" বলে একটা কথা আছে। সরকারী মাল বলতে মালিক বিহীন বা বেওয়ারিশ মাল বোঝানো হয়। আমাদের সব দেশে এরকম একটা বেওয়ারিশ মাল হচ্ছে রাস্তার ন্যাড়া কুত্তা যাকে সবাই দূর দূর করে তাড়ায়। আরও একটা বেওয়ারিশ মাল হল পীরের ষাঁড় বা রাম ছাগল, যারা ইচ্ছেমত ঘুরে বেড়ায়, এখানে সেখানে ঢুঁ মারে, তবে ভয়ে লোকজন কিছু বলে না।
বিভিন্ন দেশে সরকার নিজেই আজকাল সরকারী মাল হয়ে গেছে। মালিক বল, শ্রমিক বল, ধার্মিক বল, নাস্তিক বল - যে যেভাবে পারছে সে সেভাবেই সরকারকে তাড়া করছে। আবার একদল লোক মালিকহীনতার সুযোগ নিয়ে দেশের সম্পদ যেভাবে পারছে সেভাবেই লুটেপুটে খাচ্ছে। আবার সরকার নিজেও পীরের ষাঁড়ের মত জনগণের কুঁড়েঘরে ঢুঁকে লঙ্কা কাণ্ড বাধাচ্ছে।
আজ আমরা সবাই সরকারী। অবহেলিত, করোনা তাড়িত, নির্যাতিত। সরকারী জনগণ। শুধু সরকার জনগণের নয়।
দুবনা, ০৬ এপ্রিল ২০২০
Subscribe to:
Posts (Atom)