Wednesday, March 25, 2026

অপরাধ

ছাত্রজীবনে আমরা প্রায়ই দুই পংক্তির একটি আইনের উদ্ধৃতি দিতাম 
১) বিচারক সবসময়ই সঠিক;
২) যদি বিশ্বাস না হয় প্রথম পংক্তি দেখ। 

অনেকেই প্রশ্ন করছে 
হরমুজ প্রণালী অবরোধ অবৈধ হলে কিউবা অবরোধ বৈধ কেন? 

একই ভাবে বলা চলে কসোবার মানুষের মুক্তির সংগ্রাম বৈধ হলে ক্রিমিয়া বা দনবাসের মানুষের একই লড়াই বৈধ নয় কেন?

কারণ যারা আইন তৈরি করে তারা করে এর মাধ্যমে অন্যদের নাকে দড়ি দিয়ে ঘুরাতে, নিজেরা পালন করতে নয়। যতদিন পর্যন্ত সিংহ আইন সৃষ্টি না করতে শিখবে ততদিন পর্যন্ত সিংহ হত্যা করেও শিকারীই নির্দোষ থেকে যাবে। এই দুষ্ট চক্র থেকে মুক্তির একটাই উপায় - দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এসব মাথায় রেখে নিজেদের আইন নিজেরা সৃষ্টি করা। অন্যের তৈরি আইনে আমরা সবসময়ই অপরাধী।

দুবনা, ২৫ মার্চ ২০২৬

1 comment:

  1. ভাবছিলাম এ সব কথাই।
    বুদ্ধদেব বসু লিখবে সুকান্ত পড়ে,
    কি হতো তাহলে
    রানার পিঠের সব টাকা নিয়ে গেলে?
    সিাংহ কোনদিন শিখবে না লিখতে সংবিধান।
    বুড়ো ডারউইন, বলে দিবে উদ্বর্তন যোগ্যতমের।
    কৃষকের দল বলবে, জন্তুর সাথে,
    আমরা লড়ছি জন্তুর মতো

    ReplyDelete