করোনা মৃত্যুর দ্বার খুলে দিয়েছে। বন্ধ ঘরে বসে আপনি করোনাকে আটকাতে পারবেন কিন্তু মৃত্যুকে নয় যদি না দিন এনে দিন খাওয়া মানুষের ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন। আর এমতাবস্থায় কেউ মারা গেলে সেটা করোনার জন্যেই হবে। পরোক্ষ ভাবে।
দুবনা, ৩১ মার্চ ২০২০
Tuesday, March 31, 2020
সারি সারি শাড়ি
শাড়ি নিয়ে তুলকালাম। ফেসবুকে ঝড়। পুরুষতান্ত্রিক সমাজের শ্রাদ্ধ। হয়ত সবই ঠিক। তবে সব কাজে পুরুষকে দোষী করা যেন অভ্যাসে পরিনত না হয়। কথায় কথায় কম্যুনিস্ট, ব্লগার, সংখ্যালঘুদের দোষ দিয়ে সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে সে তো আমরা দেখছি। নারীরা, বিশেষ করে অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত নারীরা যদি একই পথে হাঁটে তার পরিনতি কি হবে কে জানে?
দুবনা, ৩১ মার্চ ২০২০
দুবনা, ৩১ মার্চ ২০২০
Monday, March 30, 2020
অসুখের সুখ
জেরোম কে জেরোমের গল্পে বন্ধুদের গাইনীর সমস্যা ছাড়া সমস্ত রোগই ছিল। এখন সব গল্পে সবাই নিজেকে এক অসুখের (অ)সুখী মনে করছে। সবাই ভাবছে করোনা তারই প্রেমে পড়েছে।
দুবনা, ৩০ মার্চ ২০২০
জীবনের গল্প, জীবন নয়
"India wins freedom" বইয়ে মৌলানা আবুল কালাম আজাদ কোরান সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন "সমস্যা হল, মানুষ কোরানে যা লেখা আছে তা তো পড়েই, যা লেখা নেই তাও পড়ে।" এর অর্থ হল, যেকোনো লেখা পড়ে মানুষ শুধু লেখকের মেসেজটাই পড়ে না, এর বাইরেও অনেক কিছু পড়ে বা লেখাটা নিজের মত করে ইন্টারপ্রেট করে। এসব অবশ্য ভালো লেখার ক্ষেত্রে প্রযোজ্য। যে লেখা অন্যকে ভাবাতে শেখায় সেটাই কালজয়ী লেখা, সেই লেখক কালোত্তীর্ণ।
আমার ব্যাপারটা অবশ্য ভিন্ন। আমি যাই লিখি, সেটা নিজের অভিজ্ঞতা থেকে লিখি। নিজের অভিজ্ঞতা নিজের সাব্জেক্টিভ দৃষ্টিভঙ্গির বিবেচনায় নিয়ে লিখি। তবে যাই লিখি সেটা কিন্তু অভিজ্ঞতার one to one correspondence নয়। এটা আর যাই হোক ডাইরি নয়। এটা বাস্তব আর কল্পনার লুকোচুরি। কিন্তু আমার অনেক বন্ধুই লেখাগুলোকে আমার ডাইরি হিসেবে নেন এবং সেই বিবেচনায় কমেন্ট করেন যা অনেক ক্ষেত্রেই আমার জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। লেখাকে লেখা হিসেবেই নিন, এটা জীবনের গল্প, জীবন নয়।
Sunday, March 29, 2020
অপেক্ষার অপেক্ষায়
যদি নয় জন প্রেগন্যান্ট মহিলাকে এক সাথে রাখা হয়, তবুও এক মাস পরে শিশু জন্ম নেবে না। একই ভাবে দু দিন, দু সপ্তাহ বা দু মাসে করোনার মৃত্যুবাণ তৈরি হবে না। উপায় একটাই - অপেক্ষা, সচেতন অপেক্ষা যাতে করোনা আমাদের ট্রয়ের ঘোড়া হিসেবে ব্যবহার করতে না পারে।
দুবনা, ৩০ মার্চ ২০২০
জীবন যুদ্ধ
আগামী কাল থেকে মস্কোয় ছুটির ঘণ্টা বাজবে। অকারণে ঘর থেকে বেরুনো নিষেধ। জীবন-মৃত্যুর লড়াইয়ে গৃহবন্দীত্বকে স্বাগতম!
দুবনা, ২৯ মার্চ ২০২০
দুবনা, ২৯ মার্চ ২০২০
Subscribe to:
Posts (Atom)
