Thursday, October 7, 2021

কোড


আমার ফোনে অনেকের নম্বর সেভ করা আছে যারা আর নেই। ওখানকার কোড জানা নেই বলে কল করা হয় না। আচ্ছা ওখানকার জুডিশিয়াল কোড সবাই জানে অথচ ফোন করার কান্ট্রি কোডটা কেউ জানেনা কেন? 

দুবনা, ০৭ অক্টোবর ২০২১

Wednesday, October 6, 2021

মহালয়া

সকাল থেকেই ইনবক্সে মহালয়ার শুভেচ্ছা পাচ্ছি। কেউ কেউ টাইম লাইনে এ নিয়ে লিখছেন। কেউ এ নিয়ে লিখছেন নস্টালজিয়ার কথা। ধর্ম বা ধর্মীয় আচার থেকে অনেক দূরে থাকলেও ছোটবেলার সেই রোমাঞ্চকর স্মৃতি মেশানো কম্বল মুড়ি দিয়ে নিজের অনুভূতিকে ঠিকই ওম দিতে পারছেন। আবার কেউ ধর্মীয় আচারের সাথে মেলে না বলে বলছেন মহালয়ায় শুভেচ্ছা জানাতে নেই। এসব থেকেই বোঝা যায় ধর্মটা ঠিক ধর্ম নেই, জীবনের ভালমন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা থাকে ততক্ষণই ধর্ম জীবনের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে। কিন্তু যখনই তাকে বিধিনিষেধের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয় তখনই দেখা দেয় সমস্যা। ধর্মকে অধর্ম না করলে কোনই সমস্যা দেখা দেয় না, সেটা বরং হয়ে ওঠে সংস্কৃতির অঙ্গ, ভালো লাগার স্মৃতি। 

দুবনা, ০৬ অক্টোবর ২০২১

Monday, October 4, 2021

পরিচয়


কেমন আছেন বিজন দা?
আমি তো ভালই থাকি বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম।
আমাকে চিনতে পারলেন না?
দেখেছি বলে তো মনে হয় না।
আমাদের ফেসবুক আলাপ। আমরা এফবি ফ্রেন্ড।
ওয়েট। ফেসবুকটা ওপেন করি। তারপর না হয় চ্যাট করা যাবে।

মস্কো, ০৪ অক্টোবর ২০২১

Sunday, October 3, 2021

বিস্ময়


ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে কমেন্টে যে পরিমাণ অসাধারণ, অনবদ্য থেকে শুরু করে রঙ বেরঙের প্রশংসায় পঞ্চমুখের প্রাচুর্য তার পরেও সমাজ এমন বিবেকহীন কেন সেটাই বুঝতে পারি না।

মস্কোর পথে, ০৩ অক্টোবর ২০২১

সত্য মিথ্যা

 

আজকাল সামাজিক ও সংবাদ মাধ্যম ব্যবহার করে যেকোন মিথ্যাকেই সত্য বানানো যায়। তবে সেটা সাময়িক। মিথ্যা অচিরেই প্রকাশ পায়, মিথ্যা সত্য হয় না। ইরাকের মারণাস্ত্র তার প্রমাণ। মিথ্যাকে সত্য বানিয়ে কোন ব্যাপারে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদি পরিণতি করুণ হবার সম্ভাবনা বেশি। কারণ একবার মিথ্যাবাদী বলেই দুর্নাম অর্জন করলে মানুষের বিশ্বাস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে মিডিয়ার প্রতি মানুষের অবিশ্বাসের বীজ এখানেই নিহীত 
 
দুবনা, ০৩ অক্টোবর ২০২১

Friday, October 1, 2021

ভালবাসা


জন্মভূমির কোন বিকল্প নেই। যেমন বিকল্প নেই ছোটবেলার। তবে দেশের প্রতি সত্যিকারের ভালবাসা অন্যদেশ বা অন্য জায়গাকে ভালবাসতে ব্যাঘাত ঘটায় না। প্রেম আমাদের অন্ধ করে আর ভালবাসা চোখ খুলে দেয়। দেশপ্রেম দেশের প্রতি সত্যিকারের ভালবাসা, অন্ধ বা একচোখা নয়, খোলা মনের খোলা চোখের ভালবাসা।

দুবনা, ০২ অক্টোবর ২০২১

বৈধতার সীমান্ত


যতদূর জানি যে কোন প্রকার অবৈধ কাজের জন্য সব দেশেই আইনগত ভাবে শাস্তির ব্যবস্থা আছে। বিয়ে বা তালাক যদি বৈধ না হয় তাহলে সেই তালাক বা বিয়ে কি অবৈধ কাজ বলে গন্য হয় না? যদি তাই হয় তবে সেটা কি শাস্তি যোগ্য অপরাধ নয়?

দুবনা, ০১ অক্টোবর ২০২১