Tuesday, October 25, 2016

গাধার দুধ


গাধাকে হাজার বার গরু বললে গাধাটা এক সময় গাধা-গরুর পার্থক্য হয়তো বুঝতে পারবে (যদি সেটা বোঝার কান্ড(হীন)জ্ঞান গাধার থাকে), তাই বলে গাধা কিন্তু কখনই দুধ দেবে না| লাভ কি তাহলে গাধাকে গরু বলে?
তাই আসুন, আমরা গাধাকে গাধাই বলি আর মিথ্যেকে মিথ্যে |
Если тысячу раз осла называть коровой, он может быть поймет разницу между ослом и коровой (конечно, если он настолько умен чтобы понять эту разницу), но все же он никогда не даст молоко. Зачем тогда называть осла коровой?
Давайте назовем осла ослом и ложь ложью.

Dubna, 25 September 2016




Monday, October 17, 2016

কমরেড অজয় রায়







অক্টবর শুধু বিপ্লবের মাসই  নয়, অক্টবর বাংলাদেশের বিপ্লবীদের চলে যাওয়ার মাস।  এই অক্টবরেই  ১৯৮৭ তে চলে গেছিলেন কমরেড মোঃ  ফরহাদ, এই অক্টবরেই ২০১৬ তে  চলে গেলেন কমরেড অজয় রায়। হয়তো পার্টি আজ সেদিনের মতো নেই - তবে তোমাদের কাজ রয়ে গেছে, রয়ে গেছে ত্যাগ আর তিতিক্ষার ইতিহাস। যতদিন এ দেশ থাকবে, থাকবে প্রগতিশীল আন্দোলন - তত দিন থাকবে তোমাদের নাম, থাকবে দেশের স্বাধীনতা আর প্রগতিশীল আন্দোলনে তোমাদের অবদানের অমর ইতিহাস।  শুভ যাত্রা কমরেড।


দুবনা, ১৭ অক্টবর ২০১৬

Wednesday, October 5, 2016

রাবন

"শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।"- মুজাহিদুল ইসলাম সেলিম
লঙ্কায় গেলে কমবেশী সবাই (সব দল) রাবন হয়, তবে এর মাত্রা নির্ভর করে বিরোধী দলগুলোর শক্তির উপর। কোনো পার্টিকে বিলুপ্ত করে সমস্যার সমাধান হয় না, সমাধান হয় শক্তিশালী বিরোধী দল তৈরীর পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়ে। ক্রীড়া ক্ষেত্রে যেমন যোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকলে বিজয়ী দলের মানের অবনতি ঘটে, রাজনীতিতেও তাই। ওই বিচারে বঙ্গবন্ধু বাকশাল গঠন না করে যদি বিরোধী দলগুলোকে শক্তিশালী হবার সুযোগ করে দিতেন, পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী শক্তি ফাঁকা মাঠে গোল দিতে পারতো না, এমনকি সুষ্ঠ ও শক্তিশালী রাজনৈতিক পরিবেশের উপস্থিতিতে হয়তো পঁচাত্তরের ওই সামরিক অভ্যুত্থানই ঘটতো না।

দুবনা, ০৬ অক্টবর ২০১৬ 

Tuesday, October 4, 2016

অভ্যেস মানুষের দাস



সাধারণতঃ  আমি সকালে রান্না বসিয়ে একটু যোগ ব্যায়াম করি, কখনো না কিছু একটা পড়ি, মেইল চেক করি বা স্নান করে নেই স্রেফ সময় বাঁচানোর জন্য - আর এর ফলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু পুড়ে যায়।  আর আমিও খাবারের সাথে জেদ করে সব চেঁটেপুটে খেয়ে নেই।

গতকাল এই সিজনে প্রমবারের মতো সাঁতার কাটতে গেলাম, অক্টবরে শুরু মে তে শেষ। অনেকের সাথে দেখা। অনেক দিন পর - তাই ১০০০ মিটার একটু বাড়াবাড়ি হয়ে গেলো, তবু কাটলাম সাঁতার, বাসায় যখন ফিরলাম, বেশ ক্লান্ত।

সকালে ঘুম থেকে উঠে তাই আর ব্যায়াম  করা হলো না, ভাত বসলাম, টুকটাক করে বেগুন আর লাউ ভাজা হয়ে গেলো, এর পর আবার বিট, গাজর, ক্যাটসিকাম, লাউ, বেগুন, পেয়াজ, রসুন - আসলে সালাদ করতে গিয়ে যা বেঁচে গেলো, সব মিলিয়ে চুলায়বসলাম, ডিমটাও ভাজা হয়ে গেলো বাসায় লাগানো মরিচ দিয়ে।  আর সব করলাম  একটানা, কোথায় না গিয়ে। অনেক দিন পর এই প্রথম কিছু পুড়লো না। স্নান করে যখন খেতে  বসলাম, দেখি খেতে পারছি না, কোনো রকমে অর্ধেকটা খেয়ে বেরুলাম কাজে। কিন্তু প্রশ্ন থেকেই গেলো, এতো যত্ন আত্তি করে  রাধালাম, খেতে পারলাম না কেন? কোথায় আছে, সকালে যদি হাত-পা বা হাড্ডি একটু ব্যাথা না করে, তখন চিমটি কেটে দেখে হয় বেঁচে আছি কিনা। আমার মনে হয় খাবারের ক্ষেত্রেও তাই, যদি খাবার না পুড়ে, কেমন যেন পানসে লাগে।

কি আর করা, ভাঙা - গড়া নয়। সুতরাং এখন থেকে দ্বিগুন উদ্যোগে আবার পুড়াবো  আর চেঁটেপুটে  খাবো।     
         
দুবনা, ০৪ অক্টবর  ২০১৬



Thursday, September 29, 2016

Indo-Pak Showdown

Every war ends in peace (treaty). Nevertheless for many any war is a profitable business. Arms makers sell their weapons, many politicians gain public support, but the land gets destroyed, peace loving people will be massacred. When a country is almost in ruin, social and political situation is near to nowhere, may be like proletariat it has nothing to lose. But in a relatively prosperous country that India is, even a comfortable win will definitely bring endless sorrow to its people, stagnation in economy. With the prospect of a limited nuclear war both India and Pakistan should avoid this war, especially India should be more interested to bypass this critically hot phase diplomatically. 

Dubna, 29 September 2016


Sunday, September 25, 2016

Way out

'USSR could have been reformed, there was no need to destroy it.The Communist Party of the Soviet Union should have transformed the bloc into a democratic entity rather than see it collapse.' Russian President Vladimir Putin.
At least there were a few other options to transform the USSR into something else. I think the leaders had to keep in mind the partition of India which took millions of lives and still taking away more lives than one could imagine. The separation of any country does not end in one day, it takes decades to get rid of the consequences. It is like after the atom bomb attack - kills lot at once and many more, afterward. But lust for power and money of many Party functionaries did what we see today.
Unfortunately, he so-called civilized world did not learn anything from that catastrophe and still playing the same game with other countries. And people of those countries also failed to see the consequences. In fact like the East India company in 1757 countries like the USA, UK are giving bribes to different groups and with their help bring instability not only in that country, but in the region in particular and in the world as a whole.
Is there any way out? Until now the civilized world taught us how to live, now it is our turn to cut their hunger for power and wealth.

Moscow, 25 September 2016


 

Saturday, September 24, 2016

শক্তি আছে বুদ্ধির কি দরকার?


পররাষ্ট্রনীতি কতোটা কঠিন একটা বিষয় তার একটা উদাহরণ দিতে গিয়ে তরুণ (Tarun Chakravorty) লিখেছে "ক্লিনটন রোডজ্‌ স্কলারশিপ নিয়ে অক্সফোর্ডে পড়তে এসেছিলেন। তিনি প্রেসিডেন্ট হবার পর এক সাক্ষ্যাৎকারে বলেছিলেন, 'আমি অক্সফোর্ড গিয়ে তিন মাসে পররাষ্ট্রনীতি তথা আন্তর্জাতিক সম্পর্ক-এর উপর ১০০টা বই পড়ে শেষ করেছিলাম।'"
ওর লেখা পরে আমার নীচের কথাগুলো মনে হলো
রাশিয়ায় একটা কথা আছে, এক মাথা ভালো, তবে দুই মাথা আরও ভালো (এই অর্থে যে দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যায়)
ইদানিং জোক করে বলা হয়, এক (শুধু বা খালি অর্থে) মাথা ভালো, তবে তাতে একটু ঘিলু থাকলে আরও ভালো।
এই লেখাটা শুনে বলতে ইচ্ছে করছে, বই পড়া ভালো, তবে বই পড়ে তার অর্থ উপলব্ধি করা আরও ভালো।
ক্লিনটন বই পড়েছে ঠিকই তবে যুগোশ্লাভিয়ায় বোমা হামলা দেখে মনে হয়, পররাষ্ট্রনীতিটা খুব একটা রপ্ত করতে পারে নি।
রাশিয়ায় আরো বলে, শক্তি আছে বুদ্ধির কি দরকার?
আমেরিকান প্রেসিডেন্টরা বুদ্ধি থাকলেও শক্তিই ব্যবহার করে।

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৬