মস্কোর পথে, ১৮ অক্টোবর ২০২৬
Sunday, October 18, 2026
রাজা
কেউ যখন মদ, গাঁজা, নারকোটিক্সে আসক্ত হয়ে নিয়ন্ত্রণহীন বেপরোয়া জীবন যাপন করে, পতিতালয় যখন তার দ্বিতীয় বাড়ি এমতাবস্থায় সে যদি এইডস রোগে আক্রান্ত হয় তবে এ জন্য কেউ মদ গাঁজা বা পতিতালয়কে দায়ী করে না, দায়ী করে সেই লোককে, তার জীবনযাত্রাকে। একই ভাবে রবীন্দ্রনাথের মুখে কালি মাখানো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে গরু হত্যা এসবের দায় কোন মেয়ে বা কিছু ছাত্রের নয়, এর দায় সমাজের প্রতিটি সদস্যের, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের, রাষ্ট্রের নিজের। রাষ্ট্রের এক নাগরিককে আঘাত করে অন্য নাগরিক আসলে সমাজ আর রাষ্ট্রের প্রতিই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কারণ কাউকে শাস্তি দেওয়ার একমাত্র অধিকারী রাষ্ট্র। সরকার ও প্রশাসন যখন এসব ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হয়, যারা এসব ঘটায় তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তখন সরকার ও প্রশাসন আসলে নিজেদের অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করে। কারণ ব্যর্থ রাষ্ট্রে এসব প্রতিষ্ঠান ভেন্না বনে খাটাশ রাজার মতই নখদন্তহীন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment