Friday, February 28, 2020

জয় সরকারের জয়!

সরকার প্রজা বৎসল। জিনিস পত্রের দাম বাড়ায় যাতে প্রজারা অনেক টাকায় সংসার চালাচ্ছে বলে নিজেদের বড়লোক মনে করে গর্ববোধ করতে পারে। নিজের জন্য গর্ববোধ করুন, সরকারের জন্যও গর্বিত হন। জয় সরকারের জয়!

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Thursday, February 27, 2020

অনুভব

প্রগতি বলে মোদী না
প্রতিক্রিয়া শুনে মদিনা

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২০

গল্প নিয়ে গল্প

ভাষার মাস ফেব্রুয়ারি। সবাই লিখছে আর লিখছে। উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, কবিতা - কত কি? ভাবলাম আমারও কিছু একটা লেখা দরকার। রসদ পেয়ে গেলাম ফেসবুকে এক বন্ধুর স্ট্যাটাসে। আমি অবশ্য আমার লেখার সব রসদই এভাবেই পাই, পরে কথাগুলোকে লটারির চরকায় ঘুরিয়ে একটু এদিক সেদিক করে বাজারে বিক্রি করি (আপাতত বিনে পয়সায়)। শুনেছি রাশিয়ার অনেক নামকরা হিউমারিস্টরা এভাবে অনেক হিউমার লেখেন। ও হ্যাঁ, আপনারা যাতে পড়তে পড়তে বিরক্ত না হন, তাই গল্পটা হবে খুবই ছোট, এতই ছোট যে ওর শরীরের চেয়ে মাথাটাই বড় হবে অনেকটা ভিন গ্রহের মানুষের মত। শুরু করা যাক

***********************************
পরিচয় বিনিময়

দে!
ধর!

**********************************

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২০

খুন

কেউ খুন চাইছে মারার জন্য, কেউ খুন চাইছে আহতকে বাঁচানোর জন্য। খুনে খুনে খুনোখুনি। হায়রে দিল্লী! 

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২০ 

গানে গানে

আচ্ছা, বাথরুম সিঙ্গার কি গায়ক?
হঠাৎ এ প্রশ্ন?
দেখলাম যারা দু লাইন কবিতা লিখতে পারে বা দু লাইন গান গাইতে পারে তারা নিজেদের সংস্কৃতিমনা বলে ভাবে। আমি তো এসব কিছুই করি না। আবার এই বয়সে নিজেকে আনকালচারড বলে ভাবতেও ইচ্ছে করছে না।
উপায়?
মাঝে মাঝে বাথরুমে হেরে গলায় চিৎকার করি। মানে গানের শব্দে গান গাই। ওটাকে যদি চালিয়ে দেওয়া যায় তবে জাতে উঠতে পারি এই আর কি?

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২০

Wednesday, February 26, 2020

ধর্ম যুদ্ধ

রাজনীতি আর ব্যবসার
ধর্ম নিয়ে হাতাহাতি
ঈশ্বরের ঘরে জ্বলে
অত্যুজ্জ্বল লাল বাতি

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২০

তেল

তেলে ভাজা খেতে খেতে আর তেলে ভাজা হতে হতে বানান বিভ্রাটে বিভ্রান্ত বাংগালী কখন যে তেলবাজ হয়ে গেছে সেটাও তার তৈলাক্ত হাত আর মন ফস্কে বেড়িয়ে গেছে।

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২০