Saturday, May 5, 2018

৫ মে ২০১৮

কার্লের মার্কস গেলো কমে
সাম্যবাদ কী করলো তবে ফেল?
পাই না কো কোন সদুত্তর তার
মাথায় ঘোরে প্রশ্ন অঢেল।
সর্বহারার তত্ত্বে আজ বলীয়ান পুঁজিপতি
শ্রমেরই নয় আজকে তাঁরা জীবনের অধিপতি
পুঁজির কাছে জিম্মি মানুষ জিম্মি মানবতা
মালিক শ্রমিক টাকার দাস - যুগের প্রবনতা।

দুবনা, ০৫ মে ২০১৮ 

সেলফি

বড় মানুষদের পাশে দাঁড়িয়ে ছবি না তুলে কাজ করুন। তাতে নিজের বাতিটা জ্বললে জ্বলতেও পারে। নইলে শুধু অন্যের প্রদীপেই তেল ঢালা হবে। 

দুবনা, ০৫ মে ২০১৮

Friday, May 4, 2018

কমপ্লেক্স


   
-  আপনার বাস্তববুদ্ধি একেবারেই নেই।
-  এটা তোমাদের দীনতা হে। আমি বাস্তব আর অবাস্তব মিলে যে কমপ্লেক্স স্পেস তার বাসিন্দা। স্পেসটা বাড়াও বন্ধু।

দুবনা, ০৪ মে ২০১৮  



কালো বিড়ালের চোখ



কালো প্যান্ট আর কালো-সবুজের স্ত্রাইপ দেওয়া সোয়েটার পড়ে লাল স্ত্রাইপ আর কমলা ফিতে লাগানো সাদা স্নিকারস পড়ছি এর উপর কালো জ্যাকেট ঝুলিয়ে অফিস যাবো বলে।  ঘাড়ের উপর দীর্ঘশ্বাস ফেলে বউ বলল
-       -    তোমার বাড়িতে সব ঠিক আছে? (У тебя дома все в порядке? যার সঠিক ভাবার্থ – মাথার ঠিক আছে তো?)
-       -    কেন? কি হল আবার?
-       -    বলছিলাম কি, এই স্নিকারসের সাথে হাল্কা রঙের জামাকাপড় ভালো মানাবে।
-       -    দেখ, হাল্কা রঙের জামাকাপড় পড়লে আমাকে এমনিতেই সবাই দেখবে। ডার্ক কালারের পোশাকের সাথে আমি সাদা জুতো পড়ি যাতে লোকজন বুঝতে পারে কেউ একটা আসছে। জুতো জোড়া আমার অন্ধকারে কালো বিড়ালের চোখ।

দুবনা, ০৪ মে ২০১৮




নরকে বিপ্লব

ছোটোখাটো চাহিদা মেটাতেই জীবন কেটে গেল। বড় কিছুই করা হল না। একটাই সুযোগ বাকী - নরকে বিপ্লব। 

দুবনা, ০৪ মে ২০১৮

বাস্তবতা কি আপেক্ষিক?

পর্যবেক্ষকের অবস্থান ও বিশ্লেষণের উপর যে বাস্তবতা নির্ভরশীল সেটা কি অবজেক্টিভ? 
 
দুবনা, ০৪ মে ২০১৮

Thursday, May 3, 2018

উপলব্ধি

নিজের মনুষ্যত্বকে জাহির করতে গিয়ে কত মানুষ যে অমানুষ হয়ে গেল!

দুবনা, ০৪ মে ২০১৮