Tuesday, November 8, 2016

একাত্তর

গণজাগরণ মঞ্চের সময় প্রায়ই বলতে শুনেছি একাত্তরের চেতনার কথা, কেউ কেউ শ্লোগান দিয়েছে "আরেকটা একাত্তর চাই"
এই যে সংখ্যালঘুদের উপর একের পর এক আক্রমন, এই যে তাদের ঘর, বাড়ি, মন্দির ধ্বংস, এই যে ধর্মীয় বা বিভিন্ন সংখ্যালঘুদের খুন, নারী ধর্ষণ, সাঁওতালদের বস্তি জ্বালিয়ে দেয়া - এসব কি একাত্তরের কথাই মনে পরিয়ে দেয় না?
এই একাত্তরই কি আমরা চেয়েছিলাম? চেতনাহীন একাত্তর?
দুবনা, ০৮ নভেম্বর ২০১৬



Thursday, November 3, 2016

Сначала было слово, но сегодня оно кончилось


সবার আগে ছিলো শব্দ, আজ নিঃশব্দতা কবির পেয়ালা পূর্ণ করছে | ধর্মহীন অনুভুতির রাজ্যে কথারা বাঁচে না, বাঁচতে পারে না |
কথাগুলো মরে যায় সাম্প্রদায়িকতার বিষ-কামড়ে, যেমন করে মরে জীবন

Dubna, 03 November 2016


Wednesday, November 2, 2016

Vote


Today someone asked me, "If you had the right, for whom you would have voted?".
"Definitely not for Hillary." I replied.
Why?
We are electing someone for a political post. She showed her dishonesty as a politician. So you can never expect honesty from her as a President. As far as other candidate is concerned, he is not honest too, but not in political sphere. So there is a better chance for him to become an honest President. Just chance, and nothing more.
And that is why I don't vote for any of them.
Dubna, 02 November 2016



ধিক্কার


যে রাজা নিজেকে রক্ষা করতে পারেনা
সে রাজাকে ধিক্কার
যে রাজা তার প্রজাদের রক্ষা করতে পারে না
সে রাজাকে শত  ধিক্কার
যে রাজা তার একদল প্রজাকে উশৃঙ্খল হতে দেখেও চুপ করে থাকে
সে রাজাকে সহস্র ধিক্কার
যে রাজা একদল উশৃঙ্খল প্রজার হাত থেকে আরেকদল নিরীহ প্রজাকে রক্ষা করতে পারে না
সে রাজাকে কোটি ধিক্কার
অরাজকতার এই তান্ডব ভূমিতে মুক্ত চিন্তার এই বধ্য  ভূমিতে
নপংসুক এই রাজাকে সহস্র কোটি ধিক্কার।


দুবনা, ০২ নভেম্বর ২০১৬


Monday, October 31, 2016

ধর্মানুভুতি


জাহীদ (Zaheed Reza Noor) প্রশ্ন করেছে
সংখ্যাগুরুরই শুধু ধর্মীয় অনুভূতি আছে?
সংখ্যালঘুর নাই?
আগে ভাবতাম আমরা সংখ্যালঘুরা পিপীলিকার জাতি, পুড়ে মরাই যাদের কাজ| এখন দেখছি দেশীয় সংখ্যাগুরুরা আমাদের গন্ডার বানিয়ে দিয়েছে, যাদের অনুভুতি ততটা ঠুনকো নয়, যে সুর্সুরিতেই লেগে যাবে | এখন শুধু  জানার বাকী, এটাকি পদোন্নতি না  অবনতি |
দুবনা, ৩১ অক্টোবর ২০১৬




Thursday, October 27, 2016

স্বভাব



ভাবের অভাব নাকি অভাবের ভাব
অভাবে-ভাবে আজ খুব বেশী  ভাব

অভাবে স্বভাব নষ্ট স্বভাবে অভাব
অভাবে-স্বভাবে আজ নেই কোনো ভাব

ভাব ভাব করে তাই নেই কোনো লাভ
ভাব অভাব       এসবই  স্বভাব



দুবনা, ২৭ অক্টবর ২০১৬ 



Wednesday, October 26, 2016

ফিরে দেখা

এ যেন নতুন করে দেখা, 
নতুন করে লেখা, 
নতুন করে চাওয়া, 
নতুন করে পাওয়া 

সময়ের ভারে জীর্ণ মায়ের চিঠি, 
নিয়ে যায় মোরে সেই অতীতে 
ভাবি উঠি, উঠি 
সময়ের সাথে কিছুতেই পারিনা গতিতে 

তার পরেও যাবই আমি যাবো 
উদাসী হাওয়ার পথে 
সময়ের তালা ভেঙ্গে
চড়ব যে মন রথে 

দুবনা, ২৬ অক্টবর ২০১৬