Untold thoughts
Tuesday, March 20, 2018
জীবন
জীবন চলে গেছে। বনে বেড়াতে। আমি বসে টিভি দেখছি আর অপেক্ষা করছি কখন ভাতের মন গলে। পেতে মহাকাশ।
দুবনা, ২০ মার্চ ২০১৮
ডাল ভাত
বহু ব্যবহারে ডাল ভাতও এক সময় ডাল ভাত হয়ে যায়।
দুবনা, ২০ মার্চ ২০১৮
Saturday, March 17, 2018
মুক্তি
যাকে তুমি মুক্ত ভাব
সে চিন্তাটা মুক্ত কী?
মুক্তচিন্তার কাছে বন্দি
মনটা তোমার মুক্ত কী?
দুবনা, ১৪ মার্চ ২০১৮
মতামত
একদল মানুষ নিজেদের মতকেই সর্বশ্রেষ্ঠ মনে করে, আরেক দল অন্যদের মতামতকেই শেষ কথা বলে ধরে। বরাবরের মতই সত্যটা মাঝামাঝি কোথাও পড়ে থাকে।
দুবনা, ১৭ মার্চ ২০১৮
জন্মদিন
উনিশ বিশ সতেরো তিন
শেখ মুজিবের জন্মদিন
জন্ম তোমার সফল হবে
স্বপ্ন সফল হবে যবে!
দুবনা, ১৭ মার্চ ২০১৮
Friday, March 16, 2018
মনোপলি
মনোপলি এতই ভয়ঙ্কর যে সভ্যেরা অসভ্যর মত সভ্যতা চাপিয়ে দেয়, গণতন্ত্রীরা ফাইটার জেটে করে গণতন্ত্র ছড়ায়।
দুবনা, ১৬ মার্চ ২০১৮
Thursday, March 15, 2018
কাকতালীয়
আইনস্টাইনের জন্মদিনে হকিং এর মৃত্যু!
দুবনা, ১৫ মার্চ ২০১৮
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)