কত লোক যে কোন কিছুতে অবিশ্বাস করে এক সময় নিজের অবিশ্বাসটাকেই অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে তার কোন ইয়ত্তা নেই।
দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২৩
Tuesday, September 12, 2023
শুরু
কোন কিছু শুরু করার আগে কেউ কেউ ভাবে সে কিছুই পারে না আর এই ভয়ে কিছু শুরু করতেই চায় না। আবার কেউ কেউ ভাবে সে সব পারে, শুরু করার জন্য তাড়াহুড়ো করার কিছু নেই। কিন্তু শুরু করলে প্রথম দল বোঝে চেষ্টা আর ধৈর্য থাকলে এসব কাজ করা তার সাধ্যাতীত নয়, আর দ্বিতীয় দল বোঝে কত কিছুই শেখা হয়নি, কত কিছুই তারা করতে পারে না।
দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২৩
Thursday, September 7, 2023
অপটিমিজম
গতকল্য হইতে মস্তকখানা ব্যথায় জর্জরিত। অবস্থা এমন যে যেকোনো সময় ভূলুণ্ঠিত হইতে পারে। ইহার খারাপ দিকটা হইল যে কোন কাজেই মন বসাইতে পারতেছি না। কোন কিছু করিতে গেলেই মাথা চিৎকার কোরিয়া বলিয়া ওঠে "খবরদার! কোন কাজে হাত দিবি না। তাহা হইলে তোর একদিন কি আমার একদিন।" তবে ইহার কোনই ভালো দিক যে একেবারেই নাই তাহাও কিন্তু নহে। প্রথমত মন বলিয়া একটা জিনিস যে আছে অনেক দিন পরে তাহার হদিস পাওয়া গেল। দ্বিতীয়ত মাথাটা যে এত কিছুর পরেও আমাকে ত্যাগ করিয়া চলিয়া যায় নাই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া গেল।
দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৩
দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৩
Sunday, September 3, 2023
বিশ্বাস
আমেরিকা বা পশ্চিমা বিশ্বের বদ্ধমূল ধারণা যে রাশিয়া কোন অবস্থাতেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কেন? কারণ তারা তো সরাসরি যুদ্ধ করছে না বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে না। এটা অনেকেটা অনেকে মিলে এক এক করে কারো আঙ্গুল, হাত, পা, নাক, কান ইত্যাদি কেটে আশা করা যে তাদের শিকার কখনোই আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না, কারণ তারা তো সেটা করছে না। হিপোক্রেসি আর কাকে বলে।
মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০২৩
Saturday, September 2, 2023
গণতন্ত্র
আফ্রিকায় একের পর এক সামরিক অভ্যুত্থান ঘটছে আর পশ্চিমা বিশ্ব নির্বাচিত সরকার বা প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে বলছে। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তারা এর উল্টোটাই করেছে। এ থেকে বলা যায় যে নির্বাচিত বলতে পশ্চিমা বিশ্ব জনগনের দ্বারা নির্বাচিত সরকারের কথা বোঝায় না, বোঝায় পশ্চিমা বিশ্বের শাসক গোষ্ঠীর মনোনীত সরকারের কথা। মানে তারা যাদের স্বীকৃতি দেয় অর্থাৎ যে সব সরকার পশ্চিমা বিশ্বের স্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতি দেয় তারাই গণতান্ত্রিক। আহারে গণতন্ত্র।
দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০২৩
সমাধান
যানজট কমানোর সবচেয়ে সুলভ ও প্রকৃতি বান্ধব উপায় হল যানের জান হরণ করা, মানে যানের সংখ্যা কমানো। তবে জনগণের যাতে অসুবিধা না হয় সেজন্য দরকার গণপরিবহনের ব্যাপক সম্প্রসারণ।
দুবনা, ০২ সেপ্টেম্বর ২০২৩
Friday, September 1, 2023
প্রশ্ন
একটা প্রশ্ন মাথায় এল। এমনিতেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সবাই যে যার মত পোশাক পরে যায়। এসব ক্ষেত্রে কেউ পোশাক নিয়ে কথা বললে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় অনুভূতি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তুলে তার মুখ বন্ধ করা হয়। আচ্ছা কেউ কি বলতে পারবেন সেনাবাহিনী, পুলিশ, মহিলা পুলিশ এসব ক্ষেত্রেও কি চাইলেই ইচ্ছা মত পোশাক পরে ক্লাসে বা কাজে যাওয়া যায়? নাকি সেনাবাহিনীর শৃঙ্খলা অনুভূতির চেয়ে শক্তিশালী?
দুবনা, ০১ সেপ্টেম্বর ২০২৩
Subscribe to:
Posts (Atom)

