Wednesday, April 4, 2018

আলু

সেদ্ধ হয়ে বেরুলে দম
তাকেই বলে আলুর দম।

মস্কো, ০৩ এপ্রিল ২০১৮

Monday, April 2, 2018

জেল

জেলখোর মানুষ না মানুষখেকো জেল   
এসব ভেবেই হ্যারিকেনের ফুরিয়ে গেল তেল।

মস্কো, ০২ এপ্রিল ২০১৮ 

কথা

মানুষকে আটকে রাখা যায়, তার কথা বা দাবিকে নয়। তাহলে কি লাভ যারা ন্যায্য দাবি করে তাদের আটকে রেখে?

মস্কো, ০২ এপ্রিল ২০১৮   

Sunday, April 1, 2018

প্রশ্ন

কেউ কি পৃথিবীতে মানুষ আর অমানুষের অনুপাতটা বলতে পারেন?

দুবনা, ০১ এপ্রিল ২০১৮

দাবী

এক দফা এক দাবী আজ
প্রতিষ্ঠা হোক আইনের রাজ।

দুবনা, ০১ এপ্রিল ২০১৮

জট

যানেরা জট পাকিয়ে  ঘটায় যানজট
জানের ওঠে নাভিশ্বাস দাঁত করে কটমট।

দুবনা, ০১ এপ্রিল ২০১৮

গতি

আইনের চোখে পড়িয়েছ ঠুলি
সংবিধানকে দিয়েছ যে বলী
উন্নতি তাই আজ ফাঁকা বুলি
পেছন পানে মোরা পথ চলি

দুবনা, ০১ এপ্রিল ২০১৮