Saturday, January 6, 2018

ভোটাধিকার

মিসাইলের কাঁধে ভর করে আসা গণতন্ত্র ভোটাধিকার নয়, ভোট ডাকাতির অধিকার কায়েম করে। গলদটা গোড়াতেই। 

দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮

Friday, January 5, 2018

আদর্শ

যে কোন আদর্শ অন্তরে ধারণ করতে হয়
ওটা শ্লোগান দিয়ে দুর আকাশে ভাসিয়ে দেবার জন্য নয়। 
 
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮

বাঁচা মরা

কিছু মানুষ মরে অমর হয়
আর কেউ কেউ বেঁচে মরে থাকে।
শারীরিক বাঁচাটাই যদি শেষ কথা হতো
মানুষ আজও চারপায়ে হাঁটতো।

দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮

কান্না

শীতের কান্নার আজ মস্কো ভেসে যায়
স্কী ছেড়ে এখন তাই চড়বো নৌকায়।।

দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮

এম্বারগো

অবস্থা দেখে মনে হয় পশ্চিমা বিশ্ব শীতের উপরও এম্বারগো জারি করেছে। তা না হলে নতুন বছরেও শীত নেই কেন?

দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮


Wednesday, January 3, 2018

মুঠো

মৃত্যুহীন দানবের জীবন ছিল সুচের ডগায়, আমাদের - মুঠোফোনের ভেতরে। মুঠো জীবন, মুঠো ভালোবাসা। 

দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮ 

 

সুখ দুঃখ

যে হাসি মুখে দুঃখকে গ্রহণ করতে পারে, ব্যর্থতাকে বরণ করতে পারে সে দুঃখী হয় না। সমস্যা সমাধানের জন্য। সমাধানের চেষ্টার নামই তো জীবন।

দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮